জাতীয়

ছাদ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মুগদা থানার পূর্ব মানিকনগরে ৩ তলা বাসার ছাদ থেকে নিচে পড়ে আনোয়ার হোসেন(৩২)নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

আনোয়ার কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বারো খোলা গ্রামের আবদুল মান্নানের ছেলে। পেশায় রিকশাচালক। পূর্ব মানিকনগর মান্ডা প্রথম লেনে মোশারফ সাহেবের বাড়ির তৃতীয় তলায় পরিবারসহ ভাড়া বাসায় থাকত।

মৃতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, আনোয়ার রিকশা চালিয়ে বিকেলে বাসায় ফিরে। তার স্ত্রী মঞ্জু বেগম বাসা বাড়িতে কাজে বাহিরে ছিলেন। কাজ থেকে বাসায় এসে তিন তলার ছাদে উঠে। অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায় ।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আনোয়ার মাদকাসক্ত ছিল। তাদের ধারণা সে নেশা করতে ছাদে উঠেছিল। অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা