জাতীয়

বাঁধ নির্মাণে দুর্ভোগ কমবে সাতক্ষীরায় 

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরাতে প্রাকৃতিক দুর্যোগ কমাতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। এতে করে জেলাটির গাবুরা ইউনিয়নের ৩ হাজার ৪৪১ হেক্টর এলাকার প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে পানি সম্পদ মন্ত্রণালয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পটি মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০ কোটি টাকা। একনেকে অনুমোদনের পর চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের জুনে বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।

প্রধান কার্যক্রম হচ্ছে- ৬০০ মিটার বাঁধ পুনর্বাসন, ২১.০৮১ কিলোমিটার বাঁধ পুনর্বাসনসহ বাঁধের ঢাল সংরক্ষণ, ৭.৮১৯ কিলোমিটার বাঁধ পুনর্বাসনসহ নদীর তীর প্রতিরক্ষা, ৫টি রেগুলেটর প্রতিস্থাপন, ১১টি ইনলেট নির্মাণ, ৮টি নিষ্কাশন খাল পুনঃখনন (মোট দৈর্ঘ্য ২২.৫০ কিলোমিটার), ৮১.১২ হেক্টর জমি অধিগ্রহণ ও বনায়ন করা হবে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের (জিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পানি সম্পদ সেক্টরের নদী তীর সংরক্ষণ, নদী ও খাল খনন, পুনঃখননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙন রোধ করে দুর্যোগ ঝুঁকি প্রশমন, মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। প্রকল্পটির সার্বিক দিক বিবেচনায় এটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের প্রায় ৩ হাজার ৪৪১ হেক্টর এলাকার ঘরবাড়ি, হাট-বাজার, নদী তীরবর্তী কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অবকাঠামো নদী ভাঙন থেকে রক্ষাসহ লোনা পানি প্রবেশ রোধ করা সম্ভব হবে। অত্র এলাকার জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাই একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা