জাতীয়
ই-অরেঞ্জে কান্ড

বনানী থানার পরিদর্শক রানা বরখাস্ত

নিজস্ব প্রতবেদক: বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পেয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজী।

রোববার (৫ সেপ্টেম্বর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার (গুলশান) আসাদুজ্জামান। ডিএমপি সদর দপ্তরে প্রতিবেদন পাঠানোর পর তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশনা আসে বলে জানান তিনি।

এ দিকে ই-কমার্স সাইট ই-অরেঞ্জের অন্যতম কর্ণধার সোহেল রানা। ই-কমার্সটির গ্রাহকদের অর্থ আত্মসাৎ মামলার আসামি তিনি। তাঁর স্থলে নতুন পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আজ এ তথ্য জানা গেছে।

ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক আদেশে ২১ জন পরিদর্শককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে বনানী থানায় নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে দায়িত্ব দেওয়ার নির্দেশনাও রয়েছে।

গ্রেপ্তার এড়াতে দেশ থেকে পালিয়ে নেপাল যাওয়ার চেষ্টাকালে গত শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা