জাতীয়

গান্ধী আশ্রম পরিচালনার নতুন বিল পাস

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলায় অবস্থিত গান্ধী আশ্রমের পরিচালনায় পুরনো আইন বাতিল করে জাতীয় সংসদে নতুন ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১’ পাস হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক আইনটি পাসের প্রস্তাব করলে তা হ্যাঁ কণ্ঠ ভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত ৩ জুলাই বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী। পরে সেটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সামরিক শাসনামলের ‘দ্যা গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি অর্ডিন্যান্স-১৯৭৫’এর নতুন করে বাংলায় আইন করে বিলটি আনা হয়েছে। নতুন করে কোনো বিধান এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিলে বলা হয়েছে, গান্ধী ট্রাস্ট একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। আশ্রমের স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর বোর্ডের কাছে থাকবে। বোর্ডের চেয়ারম্যান ছয়জন ট্রাস্টিকে সরকার মনোনয়ন দেবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে।

এই বোর্ড জনসাধারণকে শান্তি ও সম্প্রীতিতে জীবন যাপনসহ সাবলম্বীকরণ সংক্রান্ত কাজ করবে। বোর্ড সুতাকাটা, বুনন, মৎস্য চাষ, কুঠির শিল্প প্রতিষ্ঠান, বিধবা-এতিম-দুস্থদের জন্য বাসস্থান নির্মাণ এসব কাজ করবে বলে বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত এই ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন গান্ধী আশ্রমটি পরিচালনা করর স্বার্থে প্রস্তাবিত আইনে নতুন কোনো বিধান না এনে কেবল পূর্ববর্তী অধ্যাদেশ দ্বারা প্রতিষ্ঠিত ট্রাস্টির গঠন ও কার্যক্রমকে চলমান রাখতে বিলটি আনা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা