জাতীয়

আইনজীবীদের জন্য ২০ কোটি টাকার প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত আইনজীবীদের জন্য ২০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে সারা দেশের আইনজীবীদের দেয়া হবে।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর এ ঘোষণার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আমি ঘোষণা দিতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। তিনি অত্যন্ত ম্যাগনানিমাস (মহানুভব) হয়েছেন যে, তিনি ২০ কোটি টাকা আইনজীবীদের জন্য প্রণোদনা দিয়েছেন এবং সেই প্রণোদনাটা বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে দেয়া হবে।

প্রণোদনার পুরো অর্থ বার কাউন্সিলের অ্যাকাউন্টে জমা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এই চেকটা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাকাউন্ট আছে; সেখানে যাবে। বাংলাদেশ বার কাউন্সিল একটা নীতিমালা ঠিক করবে, তারা কীভাবে সেটা সারা দেশের আইনজীবীদের দেবে।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সরকার অর্থ বিতরণ করছে। এসব প্রণোদনা প্যাকেজ শেষ হওয়ার সময় ঠিক করা নেই। প্যাকেজগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান থাকবে। একই সঙ্গে যতদিন প্রয়োজন ততদিন প্রণোদনা থাকবে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা