জাতীয়

রাজধানীতে স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আব্দুল অহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও দেড় বছরের সন্তানকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় এ ঘটনা। নিহতরা হলেন রোমা আক্তার (২৭) ও শিশু রিশাদ।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী অহিদ পারিবারিক কলহের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। তবে অভিযুক্ত অহিদ পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা