জাতীয়

জার্মানিতে আটক জাহাজ বাংলার অগ্রদূত ছাড়া পেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ বাংলার অগ্রদূত জার্মানির ব্রেমেন বন্দরে আটকে থাকা জাহাজটি ছাড়া পেয়েছে। গত ২৩ আগস্ট জার্মানির ব্রেমেন বন্দরে জাহাজটি আটক করা হয়। আর ঠিক আটকের পাচঁ দিন ছাড়া পেল জাহাজটি।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশ সময় শুক্রবার রাতে জাহাজটি ব্রেমেন বন্দর ত্যাগ করেছে।

ইউরোপিয়ান মেরিটাইম সেফটি এজেন্সির ওয়েবসাইটের তথ্য বলছে, জাহাজটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। এটি তেল পরিবহনকারী জাহাজ।

জাহাজটি ৩৯ হাজার টন তেল পরিবহনে সক্ষম। বর্তমানে বাংলার অগ্রদূত সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় খাটলেও সামগ্রিক তত্ত্বাবধান করে থাকে বিএসসি। জাহাজটিতে কর্মরত রয়েছেন বাংলাদেশি নাবিকরা।

বলা হয়েছে— জার্মানির ওই বন্দরে ২৭টি ত্রুটি পাওয়া যায় এমটি বাংলার অগ্রদূতে। ফলে গত ২৩ আগস্ট ব্রেমেন বন্দরে আটকা পড়ে বিএসসির জাহাজটি।

এ ঘটনার পর বাংলাদেশের জাহাজ নিবন্ধনকারী কর্তৃপক্ষ ‘মার্কেন্টাইল মেরিন অফিস’র পক্ষ থেকে উদ্বেগ দেখিয়ে পৃথক আদেশ দিয়ে বিদেশগামী জাহাজগুলোকে নিয়ম মেনে চলতে বলা হয়।

মার্কেন্টাইল মেরিন অফিসের পক্ষ থেকে একটি অফিস অর্ডার জারি করা হয়। জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল (পিএসসি) এসব ত্রুটি চিহ্নিত করে।

পিএসসির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ শনিবার দেশের এক গণমাধ্যমকে বলেন, জাহাজে যেসব ত্রুটি ছিল সেগুলো ঠিক করার পর জার্মান বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ জাহাজটির আটকের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও ত্রুটি থাকার বিষয়টি বলেছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা