জাতীয়
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি

১৭ জনের মৃতদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জন নারী এবং একজন শিশু বলে জানা গেছে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তিতাস নদীর লইসকা বিলে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রাত ৯ পর্যন্ত তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি এখনও পানির নিচে রয়েছে। বালুবাহী ট্রলারটি আটক করা হয়েছে।

১৭ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজে অংশগ্রহণ করে। কিশোরগঞ্জ থেকে একদল ডুবুরি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান ১৭ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে আসছে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হবে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা