জাতীয়

ফার্মেসিতে ভ্যাকসিনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখানে সেবা সংস্থা নামে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মর্ডানার ভ্যাকসিন জব্দসহ ফার্মেসি মালিককে আটকের পর অজ্ঞাত আরও ২-৩ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া। এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে চালাবন হাজী বিল্লাত আলী স্কুলের সামনে থেকে মর্ডানার ভ্যাকসিন জব্দসহ শ্রী বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই ফার্মেসি মালিককে আটক করা হয়।

এ ব্যাপারে ওসি আজিজুল হক মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখানের চলাবন এলাকার সেবা সংস্থা (ক্লিনিক) নামের একটি ফার্মেসিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ওই ফার্মেসি থেকে মডার্নার ২টি টিকা উদ্ধার করা হয়। সেখান থেকে ভ্যাকসিনের ব্যবহৃত ভাইলসহ ২১টি খালি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০টি টিকা রাখার জায়গা আছে।

তিনি আরও জানান, আমরা এক দম্পতিকে পেয়েছি যারা ৫০০ টাকার বিনিময়ে বিজয়ের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছেন। আমাদের কাছে তথ্য আছে তিনি আরও এরকম ভ্যাকসিন দিয়েছেন। কোথায় থেকে কীভাবে বিজয় টিকাগুলো পেল তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা