জাতীয়
করোনার টিকার

দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পথে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকালে তিনি বাসা থেকে হাসপাতালের উদ্দেশে বের হয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) বিএনপির একটি সূত্র এ তথ্য জানান।

এর আগে ১৯ জুন করোনার প্রথম ডোজ টিকা নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন।

সেদিন বিকেল চারটায় খালেদা জিয়াকে টিকা দেয়া হয়। এ সময় তাঁর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

গত ৮ জুলাই খালেদা জিয়া টিকার জন্য নিবন্ধন করেছিলেন। ১৮ জুলাই রোববার টিকার জন্য তিনি এসএমএস পান।

সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া গুলশানে ফিরোজায় আছেন। করোনা শনাক্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তিনি সিসিইউতেও চিকিৎসা নেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা