জাতীয়

করোনা সহায়তায় ৬১ জেলায় বরাদ্দ ১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬১টি জেলা পরিষদে করোনা সহায়তার জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই টাকায় করোনায় বিপর্যস্ত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার) হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন সিলিন্ডার এবং দুস্থ জনগণের মধ্যে ত্রাণ সহায়তায় খরচ করা হবে। নির্ধারিত কাজের বাইরে এই টাকা খরচ হলেই ব্যবস্থা নেবে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (১০ আগস্ট) এই সহায়তার টাকা বরাদ্দ দেয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো. তাজুল ইসলামের নিদের্শনা অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ হওয়া টাকা থেকে কভিড-১৯ মোকাবেলায় এই টাকা দেয়া হলো। পরবর্তীতে করোনা মহামারিতে আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে। দশ কোটি থেকে বিভিন্ন জেলা পরিষদের ১৫ লাখ ৫০ হাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই সহায়তার তত্ত্বাবধায়নে থাকবেন সংশ্লিষ্ট জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা/সচিব।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা