জাতীয়

বৃষ্টির আভাস

সান নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অন্য জেলাগুলো হলো- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এর আগে, বুধবার (৪ আগস্ট) ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কম ছিল। বুধবার ভোররাতের পর ঢাকায় আর সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। বৃহস্পতিবার সকাল থেকে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই ঢাকায়।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা