ক্রেতার অপেক্ষায় এক ইলিশ বিক্রেতা - ছবি : জাহিদ রাকিব
জাতীয়

ইলিশের বাজারে আগুন 

জাহিদ রাকিবঃ ইলিশের বাজারে আগুন, সাগরে টানা ৬৫ দিনের অবরোধ শেষ হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও বাজারগুলোতে ইলিশের দাম নাগালে আসেনি।

শুক্রবার (৩০ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমনটি দেখা যায়। বিক্রেতাদের দাবি, ঈদের পর মাছের বাজারে এখন ইলিশের ক্রেতা বেশি। তবে বাজারে ইলিশের সরবরাহ কম। তাই দামও কিছুটা চড়এ। সরবরাহ বাড়লেই দাম কমবে বলে জানান বিক্রেতারা।

বর্তমান বাজারে, দুই কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকায়, এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৯৫০-১ হাজার ৫০ টাকায়, এক কেজি ওজনের চেয়ে বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০-১ হাজার ৩০০ টাকায়, ৭০০ থেকে ৯০০গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০- ৮৫০ টাকা। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ৪৮০-৫০০ টাকায়।

ক্রেতা শাহনুর আলি বলেন, এতদিন পর ইলিশ বাজারে এসেছে কিন্তু বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। ইলিশ ধরা বন্ধ থাকার আগেও ১ কেজি ওজনের ইলিশ ৮৫০ টাকায় কিনেছে। আজকের বাজারে সেই ইলিশের দাম বেশি চাচ্ছেন তারা। দিচ্ছেন বাড়তি দামের নানা অজুহাত।

পাশ থেকে আরেকজন ক্রেতা বলেছেন, ইলিশের এমন দাম আগে কোনোদিন শুনিনি। ইলিশ নিয়ে অতীতে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। তবে এবার এই মাছের যে দাম উঠেছে, তা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

এদিকে কারওয়ান বাজারের ইলিশ ব্যবসায়ী আহসান হাবীব বলেন, ইলিশের সরবরাহ কিছুটা কম রয়েছে তার কারণ হচ্ছে। মা ইলিশ সাধারণত ডিম দিয়ে আবার সাগরে চলে যায় তাই নদীতে এখন মাছ নেই। যেহেতু আবার মাছ ধরা শুরু হয়েছে জেলেরা সাগরে গেছে, এখনো তারা মাস শিকার করে ফিরে আসেনি। সাগর থেকে মাছ নিয়ে জেলেরা ফিরতে শুরু করলে হয়তো দু-এক দিনের মধ্যেই মাছের সরবরাহ আরো বেড়ে যাবে। তারপরেই দাম আবার কিছুটা কমে আসতে পারে।

২৫ বছর কারওয়বাজারে মাছের ব্যবসা করেন মো. শুককর আলী। তিনি বলেন, লকডাউনের কারণে মাছের সরবরাহ কম। ঢাকায় মাছ আসছে কম। তাই বাজারে একটু দাম বেশি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা