জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুর বিস্তার রোধে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ অভিযান চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

উদ্বোধনের সময় তিনি বলেন, করোনা মহামারির সময় কোনোভাবেই আমরা ডেঙ্গুর বিস্তার হতে দিতে চাই না। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের এই চিরুনি অভিযান। আমাদের ৫৪টি ওয়ার্ডেই একযোগে ৭ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, মানুষ যদি একটু সচেতন হয়, তিন দিনে এক দিন জমা পানি ফেলে দেয় তাহলে ৮০ শতাংশ মশা নিয়ন্ত্রণ সম্ভব। সাধারণ নাগরিকদের সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি।

গত ১৯ জুলাই আমাদের একটি অভিযান শেষ হয়েছে। এখন আবার নতুন করে অভিযান শুরু করছি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রকৌশল বিভাগসহ প্রায় পাঁচ হাজার কর্মী এবারের অভিযানে অংশ নিচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা