জাতীয়

পদ্মা পারের অপেক্ষায় রাতেও গাড়ির জটলা

মাদারীপুর প্রতিনিধি: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বাংলাবাজার ঘাটে পদ্মা পারের অপেক্ষায় রাজধানীগামী গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে বাংলাবাজার ঘাট পর্যন্ত ৪ কিলোমিটার পথে গাড়ির জটলা তৈরি হয়েছে।

জানা গেছে, এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। স্রোতের তীব্রতার কারণে ফেরি ঘাটে ভিড়তে অন্য সময়ের চেয়ে দ্বিগুন সময় লাগছে । ফলে পর্যাপ্ত যানবাহন পার করা সম্ভব হচ্ছে না; দীর্ঘতর হচ্ছে গাড়ির জট।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, শিবচরের বাংলাবাজার ঘাটে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড়। ঈদ এবং কঠোর লকডাউনের আগে যারা বাড়ি ফিরেছিলেন তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছেন। ভোর থেকে যেহেতু কঠোর লকডাউন তাই ঢাকায় ফেরার তাড়া তৈরি হয়েছে।

‘শুক্রবার (২৩ জুলাই) পদ্মা পার হতে চাওয়া অসংখ্য যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে এসেছেন। একযোগে যাত্রীদের উপস্থিতিতে ঘাট এলাকায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ফেরিতে দ্বিগুন সময় লাগায় ফেরির ট্রিপের সংখ্যা কমে গেছে। এতে পর্যাপ্ত পরিবহনও পার করা সম্ভব হচ্ছে না। ফলে ঘাটে পারাপারের অপেক্ষারত যানবাহনের সংখ্যা প্রয়োজন অনুযায়ী কমছে না।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরিগুলোও টানা চলছে। তবে যানবাহনের সংখ্যা অনেক বেশি। তাই কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা