জাতীয়

'ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা'

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা। আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

শেখ হাসিনা বলেন, প্রতিবছর এই উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানরা কোরবানি করা পশুর গোশত আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দেয়। যার মাধ্যমে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা হয়। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদযাপন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। জনগণকে সব সহযোগিতা প্রদান অব্যাহত রাখছে।

তিনি বলেন, আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এ সময় সবাইকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি। পাশাপাশি আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা