জাতীয়

উত্তরসিটির ঈদগাহ মাঠে জামাত হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ঈদগাহে ঈদুল আজহা নামাজের কোনো জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে, মসজিদে এবং মসজিদের বাইরে খালি জায়গায় জামাতে নামাজ আদায় করা যাবে।

সোমবার (১৯ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান।

মামুন উল হাসান বলেন, সাধারণত ডিএনসিসি এলাকার বিভিন্ন মাঠ ও ঈদগাহে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করা হয়। তবে করোনার কারণে গত বছর থেকেই এটি বন্ধ আছে। এবারও বন্ধ থাকছে। কোনো মাঠ বা ঈদগাহে জামাত করে নামাজ আদায় করা যাবে না। এমনটাই নির্দেশনা আছে। তবে মসজিদে এবং মসজিদের বাইরে খালি জায়গায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করা যাবে।

ঈদুল আযহার নামাজকে ঘিরে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, আমরা মাইকিং করছি এ বিষয়ে। যারা মসজিদে যাবেন তারাও যেন সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করেন। এলাকায় এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এসময় মুসল্লিরা যেন মাস্ক পরেন সেটিও বলা হচ্ছে। মসজিদ কমিটিগুলোকে এসব বিষয়ে সতর্ক করা হয়েছে।

ফাইল ছবি

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা