জাতীয়

ঈদে ঢাকা ছাড়লো ১৭ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ শিথিল ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ করতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ছেন।

এর মধ্যে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ও শুক্রবার (১৬ জুলাই) দুই দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।

শুধুমাত্র মোবাইল সিম ব্যবহারকারীর ঢাকা ছেড়ে যাওয়ার পরিসংখ্যান এটি। যা রোববার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গত রমজানের ঈদের সময়েও তিনি এ ধরনের তথ্য জানিয়েছিলেন।

এদিন মোস্তাফা জব্বার তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, গত ঈদের মতো এবারও বিটিআরসি ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব দিল। গত ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়েছে মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম ব্যবহারকারী।

তিনি জানিয়েছেন, ঢাকা ছেড়ে যাওয়া এসব সিম ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন গ্রামীণফোনের গ্রাহক সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবি সিমের গ্রাহক তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের সিম ব্যবহারকারী চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন এবং টেলিটক মোবাইলের গ্রাহক এক লাখ ১২ হাজার ২২৯ জন।

সবমিলিয়ে দুই দিন ঢাকার বাইরে গেছেন ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ জন। এর মধ্যে গত ১৫ জুলাই ঢাকার বাইরে গেছেন ৭ লাখ ৩১ হাজার ৪৬৯ জন ও ১৬ জুলাই গেছেন ৯ লাখ ৬২ হাজার ২১৮ জন।

এ বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, আমি আজকে তথ্যগুলো পেয়েছি। ফেসবুকে তা প্রকাশ করেছি। এ পরিসংখ্যান দিয়ে কিন্তু সঠিকভাবে বলা যাবে না যে এতোগুলো মানুষ ঢাকা ছেড়েছেন। মানুষের সংখ্যা এর চেয়ে কমও হতে পারে। তবে কত শতাংশ কম হবে এটা বলা কঠিন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা