জাতীয়

মাস্ক ছাড়া মসজিদে প্রবেশ নিষেধ 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে করোনার প্রকোপ। বাংলাদেশেও করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া হলেও মানুষের মাঝে এ বিষয়ে দেখা দিয়েছে বেশ উদাসীনতা। তাই কঠোর হতে যাচ্ছে সরকার।

মসজিদে নামাজ পড়তে আসা সকল মুসুল্লিকে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। সেইসঙ্গে নামাজের আগে মাস্ক ব্যবহার সম্পর্কে মাইকে প্রচার এবং মসজিদের দরজার সামনে ব্যানারেও এ সংক্রান্ত প্রচারণা চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের অনুসারীদেরও আবশ্যিকভাবে মাস্ক পরে উপাসানালয়ে প্রবেশ করতে বলা হয়েছে।

শনিবার ( ১৭ জুলাই ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বিবরণীতে নির্দেশনার বিস্তারিত বলা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের অনুসারীরা আবশ্যিকভাবে মাস্ক পরে উপাসানলয়ে প্রবেশ করবেন। মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশের বিষয়ে ব্যানারের মাধ্যমে প্রচারণার চালাতে সংশ্লিষ্ট মন্দির কমিটিকে নিশ্চিত করতে বলা হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা