জাতীয়

রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে পল্টনের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জানান, ডাস্টবিনে ময়লা ফেলে ফেরার সময় রাজ হোটেলের দুই কর্মচারী জাকির ও শাকিলকে চাপা দেয় একটি ট্রাক। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে।

রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে তারা হোটেলেই থাকতেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা