জাতীয়

নয়াপল্টনে ছাদ থেকে পিছলে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে তিনতলা ভবনের ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে আক্তার হোসেন (৪৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া রনি জানান, তিনতলা বিশিষ্ট বিল্ডিংয়ে ছাদে সেনেটারি কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান আক্তার। পরে তাকে উদ্ধার করে প্রথমে পল্টন ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত আটটায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ঈমান হোসেন বলেনন, বিকেলে খবর পাই বাবা দুর্ঘটনার শিকার হয়েছেন। হাসপাতালে এসে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত আক্তার হোসেন মুন্সীগঞ্জের বিক্রমপুরের কালু শেখের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁওয়ের ইমামবাড়ী এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা