জাতীয়
লকডাউনের ১০ দিন

১২৬২ র‌্যাব-পুলিশ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। করোনা প্রতিরোধে ১ হতে ১৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। এতে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী। এ লড়াইয়ে পুলিশ বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। গত ১০ দিনে ১২৬২ জন র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব) ও পুলিশ বাহিনীর সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, বর্তমানে ১ হাজার ১৭৪ জন পুলিশ ও ৮৮ জন র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত র‌্যাব ও পুলিশ বাহিনী ৯৯ হাজার ৮০৭ জন সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে।

পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে আজ পর্যন্ত (১০ জুলাই) ১০ দিনে ৭১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন পুলিশ ও ১ জন র‌্যাব সদস্যসহ মোট ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৪ জন পুলিশ ও ৬ জন র‌্যাব সদস্য মারা গেছেন।

শনিবার (১০ জুলাই) পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৯০৫ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৯১৪ জন র‌্যাব সদস্য রয়েছেন। এখন পর্যন্ত ১৮ হাজার ৬৩৭ জন পুলিশ ও ২ হাজার ৮২০ জন র‌্যাব সদস্যসহ মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৫৭ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা