জাতীয়

সপ্তমদিনে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে বন্যার স্রোতের মতো। প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে দেশ। তবু থামেনি সাধারণ মানুষের বিনাকারণে ঘর থেকে বের হওয়া। কঠোর লকডাউনের আজ সপ্তমদিনে শুধু রাজধানী ঢাকাতেই ২০ লাখ ৪০ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে।

বুধবার (৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের গ্রেফতার করে পুলিশ। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কঠোর বিধিনিষেধের ৭ম দিনে রাজধানীর বিভিন্ন থানায় এক হাজার ১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর ডিএমপি ট্রাফিক বিভাগ বিভিন্ন গাড়িকে প্রায় ১৯ লাখ টাকা জরিমানা করেছে। এদিন ডিএমপি ট্রাফিক কর্তৃক ৮০৪ টি গাড়িকে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে মোবাইলকোর্টে ২৪৫ জনকে এক লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার ছাড়াও ভ্রাম্যমাণ আদালতে ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়েছে। কোনো কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়া এবং যত্রতত্র ঘোরাফেরার জন্য ১ হাজার ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

তিনি বলেন, সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে পুলিশের বিভিন্ন টিমের সদস্যরা কাজ করছে। যারা যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন তাদের আইনের আওতায় ও জরিমানা করা হচ্ছে। তবে অনেকেই ঘর ছেড়ে কোনো কারণ ছাড়াই বেড়িয়ে পড়ছে।

পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা