জাতীয়

অ্যাম্বুলেন্স-পিকআপের সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত ও আহত হয়েছেন পাঁচজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক সিরাজগঞ্জের উল্লাপাড়ার চালা গ্রামের সাদ্দাম হোসেন (২৯), চট্টগ্রাম ইপিজেডের ত্রিপোর্ট এলাকার ফরিদা (৩৬) ও নিহত মারিয়া আক্তার (১৫), একই এলাকার ফেরদৌসী বেগম (৪০) ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার রানীনগর গ্রামের জুয়েল (২৮)।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে ক্যানসার আক্রান্ত ফরিদাকে তার স্বজনরা সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে থেরাপি দিতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলার হাতিয়া এলাকায় ঢাকাগামী মাছ বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও সাতজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা