জাতীয়

বিদেশগামীদের টিকা দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক : বিদেশগামীদের অগ্রাধিকার ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুন) থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হচ্ছে। শুরুর দিনে কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধিত ১২৭ জন বিদেশগামীকে দিয়ে এ টিকা কার্যক্রম শুরু হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিএমইটি নিবন্ধিত ১২৭ জন বিদেশগামীকে দিয়ে টিকা কার্যক্রম শুরু করা হবে। বিদেশগামীদের টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

বিদেশগামীদের টিকা পেতে হলে বিএমইটি তে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে বিদেশগামীরা শুধু তাদের পাসপোর্ট নিয়ে গেলেই টিকার জন্য রেজিস্ট্রেশন নেবে বিএমইটি। শুধু যেসব বিদেশগামী বিএমইটির রেজিস্ট্রেশন তালিকাভুক্ত তারা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিএমইটির রেজিস্ট্রেশন আছে কিন্তু এখনও স্মার্টকার্ড ইস্যু হয়নি এমন বিদেশগামীরাও টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত দেশে কঠোর বিধিনিষেধ আরোপের কারণে শুধু ঢাকার বিএমইটিতে এখন টিকা জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন বিদেশগামীরা। পরবর্তীতে সারাদেশে বিএমইটির সব শাখায় রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন তারা।

এদিকে বিএমইটি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করা ছাড়া কোনো বিদেশগামী টিকা পাবেন না। এক্ষেত্রে কোনো প্রবাসী টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক টিকা দিতে পারবেন না বলেও জানা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা