জাতীয়

চাকরি বাঁচাতে ভ্যান যাত্রায় অফিস

নিজস্ব প্রতিবেদক : অফিসগামীদের কেউ হেটে, কেউ বা রিকশায়, আবার ভ্যানে করে যাচ্ছেন অফিসে। উদ্দেশ্য একটাই চাকরি বাঁচাতে সঠিক সময়ে অফিসে যাওয়া। চলমান লকডাউনে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা-নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানেনি অধিকাংশ প্রতিষ্ঠান। দুর্ভোগ নিয়ে কর্মীদের নিজস্ব ব্যবস্থাপনায় অফিসে যাতায়াত করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৯ জুন) রাজধানীর প্রধান সড়ক গুলো এমনই চিত্র দেখা গেছে। বিশেষ করে নগরীর খিলগাঁও রেলগেট, বাসাবো, মানিকনগর, সায়েদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, রাজারবাগ এলাকায় রিকশা ও ভ্যান খালি না পেয়ে অধিকাংশ মানুষকে হেঁটে অফিসে যেতে দেখা গেছে।

রাজধানীর মানিকনগর এই এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহন না থাকায় হেঁটে কিংবা ভ্যানে অফিসে যেতে হচ্ছে তাদের। মানিকনগর থেকে পল্টন এলাকার বিভিন্ন অফিসে যাওয়ার উদ্দেশে দল দলে হাঁটা শুরু করেছেন কর্মজীবী মানুষরা ।

মতিঝিল এলাকায় চাকরি করেন ইমরান হোসেন তিনি বলেন, প্রতিদিন তিনি লেগুনাতে করে অফিসে যেতেন। কিন্তু সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে কোনও যানবাহন পাননি, রিকশাও পাচ্ছেন না। বাধ্য হয়েই হেঁটে অফিসে যাত্রা দেন।

জানতে চাইলে তিনি আরও বলেন, 'সব লকডাউনে সরকারের শর্ত কাগজেই থাকে। আমাদের উপর বাস্তবায়ন হয় না। কষ্ট আমাদেরই করতে হয়। যাতায়াতে যে পরিমাণ ভাড়া ব্যয় হয় তাতেই বেতনের বড় অংশ চলে যায়।

রাজারবাগ এলাকায় কথা হয় মেহেদী হাসানের সাথে আক্ষেপের সুরে তিনি বলেন, 'লকডাউন দিয়ে অফিস খোলা রাখা একটা শারিরীক নির্যাতন। যাতায়াতে যে পরিমাণ ভাড়া ব্যয় হয়- তাতেই বেতনের বড় অংশ চলে যাবে। সরকার বলছে চলমান লকডাউনে বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব পরিবহন ব্যবস্থা করবে, পরিবহন ব্যবস্থা থাক দূরের কথা এখন চাকরি বাঁচানো শত দায়,।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

নতুনকুড়িঁ স্পোর্টসে দুই স্বর্ণ জয়, কিশোরগঞ্জের বিস্ময় বালিকা মারিয়া!

দেশের উঠতি প্রতিভাদের সেরা আসর নতুনকুড়িঁ স্পোর্টসে জাতীয়ভাবে ১০০ ও ২০০ মিটার...

মাদারীপুরে সামিয়া বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা  

মাদারীপুরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা