জাতীয়

‘ইচ্ছেমতো চালের দাম বৃদ্ধি কাম্য নয়’

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ বছর ধান ও চালের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। মিল মালিকরা ইচ্ছামতো চালের দাম বাড়াবেন সেটা মোটেই কাম্য নয়। চৈত্র-বৈশাখ মাসে চালের দাম বাড়েনি। বোরোতে বাম্পার ফলনের পরও কেন বাড়ছে- তা খতিয়ে দেখতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য চালের দাম সহনীয় রাখতে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সোমবার (২১ জুন) সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে খুলনা ও বরিশাল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সভায় মন্ত্রী বলেন, ৩০ জুনের মধ্যে ৭৫ শতাংশ বোরো সংগ্রহ নিশ্চিত করে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মন্ত্রণালয় থেকে ধান ও চাল সংগ্রহের যে নির্দেশনা জারি হয়েছে সেই মোতাবেক সংগ্রহ অভিযান সফল করতে হবে। চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।

খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মিল মালিকদের কাছ থেকে চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ে বোরো সংগ্রহ করতে হবে। অন্যথায় মিল মালিকদের পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সভায় বক্তৃতা করেন। খাদ্য অধিদফতরের খুলনা ও বরিশাল বিভাগের খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা