জাতীয়
সিডিসির তালিকা

করোনায় অতিঝুঁকিপূর্ণের তালিকায় বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ।

৬১ দেশকে এ তালিকায় রেখেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন এ দেশগুলোয় ভ্রমণ না করেন সে জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব দেশে ভ্রমণ করা জরুরি হলে আগেই করোনার টিকা নিতে বলা হয়েছে।

সিডিসি দেশগুলোকে ৪ শ্রেণিতে ভাগ করেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশগুলোকে রাখা হয়েছে অতি উচ্চ ঝুঁকিপূর্ণের তালিকায়। এরপর যথাক্রমে রয়েছে- উচ্চ ঝুঁকিপূর্ণ, মোটামুটি ঝুঁকিপূর্ণ ও নিম্ন ঝুঁকিপূর্ণ।

সম্প্রতি সিডিসি বিশ্বের দেশগুলোর সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করে নাগরিকদের ভ্রমণ পরামর্শ দিয়েছে।

গত বছর বিশ্বজুড়ে মহামারী শুরুর পর অধিকাংশ দেশই আন্তঃযোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছিল।যেসব দেশে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করছে সেসব দেশে ভ্রমণের পথ খুলছে।

গত বছর প্রাদুর্ভাবের পর মাঝে পরিস্থিতির উন্নতি ঘটলেও করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাকাল এখন বাংলাদেশ। ভারতে উদ্ভূত ডেল্টা ভ্যারিয়েন্ট সীমান্তের জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশের পাশাপাশি অতি উচ্চ ঝুঁকির তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন।

সিডিসির তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ ভুটান রয়েছে মোটামুটি ঝুঁকিপূর্ণ তালিকায়। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের নাম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা