জাতীয়

আজ থেকে ৫৭ জোড়া ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে আরও ২০ জোড়া যাত্রীবাহী ট্রেন। তাই বুধবার (৯ জুন) থেকে আগের ৩৭ জোড়াসহ মোট ৫৭ জোড়া অর্থাৎ ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।

জানা যায়,ট্রেনের সংখ্যা বৃদ্ধি করলেও যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। প্রায় ৯০ শতাংশ স্টেশন উন্মুক্ত থাকায় চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা ট্রেনে বিনা টিকিটে যাত্রীরা উঠে পড়ছেন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হচ্ছে।

এ বিষয়ে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানান, যাত্রী অনুযায়ী ট্রেনের সংখ্যা এখনো কম। চাহিদা থাকায় বুধবার থেকে আরও ২০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। ধীরে ধীরে সব যাত্রীবাহী ট্রেন চালানো হবে। ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ আইনগত দণ্ডনীয় অপরাধ। অবৈধ যাত্রীদের বিরুদ্ধে রেল আরও কঠোর হচ্ছে।

যারা স্বাস্থ্যবিধি ভঙ্গ করে স্টেশন ও ট্রেনে বিনা টিকিটে প্রবেশ করবে তাদের আটক করা হবে বলেও জানান রেলপথমন্ত্রী।

আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে- বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবন্দর এক্সপ্রেস।

মেইল ও কমিউটার ট্রেনগুলো হচ্ছে-বিরল কমিউটার, বগুড়া এক্সপ্রেস, রাজবাড়ী এক্সপ্রেস, কলেজ ট্রেন। ৪টি রাজবাড়ী এক্সপ্রেসসহ বাকিগুলো দুটি করে চলবে।

পূর্বাঞ্চল রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, বুধবার থেকে পূর্বাঞ্চল রেলে ৪ জোড়া আন্তঃনগর এবং ৭ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলবে। আন্তঃনগর ট্রেনগুলো হলো- অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস।

মেইল ও কমিউটার ট্রেন হলো- ঢাকা মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস। তিতাস কমিউটার চারটিসহ প্রতিটি ট্রেন দুটি করে মোট ২২টি ট্রেন চলবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ৫ এপ্রিল সরকার লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। সরকার বিধিনিষেধ শিথিল করলে ২৪ মে থেকে ট্রেন চালানোর ঘোষণা দেয় রেলওয়ে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা