জাতীয়

যুক্তরাষ্ট্রের দেয়া সুরক্ষা সামগ্রি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: কয়েক লাখ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই, কেএন-৯৫ সার্জিকেল মাস্ক, ফেস শিল্ড বা মুখের বর্ম, হ্যাজমেট স্যুট, পিপিই, মেডিকেল-গ্রেড হ্যান্ড স্যানিটাইজার, সার্জিকেল গ্লাভস) সহ বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৮জুন) রাতে একটি বিশেষ বিমানে করে এসব সুরক্ষা সামগ্রি ঢাকায় আনা হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে করোনার বিস্তার রোধে এসব সরঞ্জামের সরবরাহটি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) তৌফিক ইসলাম শাতিল, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব-ইআরডি কবির আহমেদ, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের (এনসিডিসি) লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. জাহিদুল ইসলাম এবং ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত মিলার বলেন, ‘৫০ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। বর্তমান সংকট শেষ না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের সঙ্গে থেকে এই মহামারি মোকাবিলায় লড়াই চালিয়ে যাব।’

বাংলাদেশের স্বাস্থ্য খাতে মার্কিন সরকার গত ২০ বছরের বেশি সময় ধরে এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা পাঠিয়েছে। বাংলাদেশের জনগণের জন্য মানসম্মত, জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির বিষয়টি পুনর্ব্যক্ত হলো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা