জাতীয়

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বংশাল থানার সিক্কাটুলী এলাকায় মো. ইসরাক হোসেন (১৭) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ইসরাকের আত্মীয় ইফাত হোসেন বলেন, রাত দুইটার দিকে ইসরাক মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ইফাত হোসেন আরও বলেন, কিছুদিন আগে স্ট্রোক করে ইসরাকের বাবা মারা যান। এরপর থেকে তিনি তাদের জুতার কারখানার দেখাশোনা করতেন।

মৃত মোহাম্মদ ইসরাক কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে। তারা পুরান ঢাকার বংশাল থানার সিক্কাটুলী এলাকায় বসবাস করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইসরাকের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকেও জানানো হয়েছে।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা