জাতীয়

লকডাউন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ রোববার (৬ জুন) রাতে শেষ হচ্ছে। এরপর তা আর বাড়বে কিনা, সে ব্যাপারে আজ শনিবার (৫ জুন) পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো সারসংক্ষেপও পাঠানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত যা-ই হোক, রোববার তা জানা যাবে।

সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার অনুযায়ী জেলাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এরইমধ্যে দেশের কয়েকটি জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সারা দেশে লকডাউন নাও হতে পারে।

আপাতত পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলাভিত্তিক লকডাউনের সিদ্ধান্তেই অটল থাকতে পারে সরকার। তবে এটি নির্ভর করছে করোনাবিষয়ক জাতীয় কমিটির সুপারিশ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের ওপর। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আগামীকাল রোববার।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিধিনিষেধ বাড়ানো বা তুলে দেওয়ার বিষয়ে সরকার চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে।

করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে লকডাউন ঘোষণা করে সরকার। সে শিথিল লকডাউন ছিল অনেকটাই অকার্যকর। পরে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়।

পরে লকডাউনের মেয়াদ পাঁচ দফায় বাড়ানো হয়। এরপর ২৩ মে বিধিনিষেধের মেয়াদ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ৩০ মে বিধিনিষেধের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা