জাতীয়

এক নজরে বাংলাদেশে সব বাজেট

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে মানুষের জীবন-জীবিকার রক্ষাকে প্রাধান্য দিয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট হচ্ছে আজ। এটি হচ্ছে বাংলাদেশের ৫০তম বাজেট। প্রস্তাবিত এই বাজেটের পরিমাণ হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

যা স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকারের চেয়ে ৭৬৭ দশমিক ৯৬ গুণ বড়।

এর আগে বাংলাদেশে ৪৯টি বাজেট ঘোষণা করা হয়। স্বাধীনতার পর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

দিনটি ছিল ১৯৭২ সালের ৩০ জুন। ৭৮৬ কোটি টাকার এই বাজেট ছিল বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। একই দিন তিনি ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ সালের বাজেট ঘোষণা করেছিলেন।

স্বাধীনতার পর এক নজরে ৫০টি বাজেটের আকার ও বাজেট পেশকারীর নাম

১. ১৯৭২-৭৩, তাজউদ্দীন আহমদ, ৭৮৬ কোটি টাকা।

২. ১৯৭৩-৭৪, তাজউদ্দীন আহমদ, ৯৯৫ কোটি টাকা।

৩. ১৯৭৪-৭৫, তাজউদ্দীন আহমদ, ১০৮৪.৩৭ কোটি টাকা।

৪. ১৯৭৫-৭৬, ড. আজিজুর রহমান, ১৫৪৯.১৯ কোটি টাকা।

৫. ১৯৭৬-৭৭, জিয়াউর রহমান, ১৯৮৯.৮৭ কোটি টাকা। (সামরিক সরকার)

৬. ১৯৭৭-৭৮, লে. জিয়াউর রহমান, ২১৮৪ কোটি টাকা। (সামরিক সরকার)

৭. ১৯৭৮-৭৯, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ২৪৯৯ কোটি টাকা। (সামরিক সরকার)

৮. ১৯৭৯-৮০, ড. এম এন হুদা, ৩৩১৭ কোটি টাকা।

৯. ১৯৮০-৮১, এম সাইফুর রহমান, ৪১০৮ কোটি টাকা।

১০. ১৯৮১-৮২, এম সাইফুর রহমান, ৪৬৭৭ কোটি টাকা।

১১. ১৯৮২-৮৩, আবুল মাল আবদুল মুহিত, ৪৭৩৮ কোটি টাকা।

১২. ১৯৮৩-৮৪, আবুল মাল আবদুল মুহিত, ৫৮৯৬ কোটি টাকা।

১৩. ১৯৮৪-৮৫, এম সাইদুজ্জামান, ৬৬৯৯ কোটি টাকা।

১৪. ১৯৮৫-৮৬, এম সাইদুজ্জামান, ৭১৩৮ কোটি টাকা।

১৫. ১৯৮৬-৮৭, এম সাইদুজ্জামান, ৮৫০৪ কোটি টাকা।

১৬. ১৯৮৭-৮৮, এম সাইদুজ্জামান, ৮৫২৭ কোটি টাকা।

১৭. ১৯৮৮-৮৯, মেজর জেনারেল (অব.) মুনিম, ১০৫৬৫ কোটি টাকা।

১৮. ১৯৮৯-৯০, ড. ওয়াহিদুল হক, ১২৭০৩ কোটি টাকা।

১৯. ১৯৯০-৯১, মেজর জেনারেল (অব.) মুনিম, ১২৯৬০ কোটি টাকা।

২০. ১৯৯১-৯২, এম সাইফুর রহমান, ১৫৫৮৪ কোটি টাকা।

২১. ১৯৯২-৯৩, এম সাইফুর রহমান, ১৭৬০৭ কোটি টাকা।

২২. ১৯৯৩-৯৪, এম সাইফুর রহমান, ১৯০৫০ কোটি টাকা

২৩. ১৯৯৪-৯৫, এম সাইফুর রহমান, ২০৯৪৮ কোটি টাকা।

২৪. ১৯৯৫-৯৬, এম সাইফুর রহমান, ২৩১৭০ কোটি টাকা।

২৫. ১৯৯৬-৯৭, এস এ এম এস কিবরিয়া, ২৪৬০৩ কোটি টাকা।

২৬. ১৯৯৭-৯৮, এস এ এম এস কিবরিয়া, ২৭৭৮৬ কোটি টাকা।

২৭. ১৯৯৮-৯৯, এস এ এম এস কিবরিয়া, ২৯৫৩৭ কোটি টাকা।

২৮. ১৯৯৯-০০, এস এ এম এস কিবরিয়া, ৩৪২৫২ কোটি টাকা।

২৯. ২০০০-২০০১, এস এ এম এস কিবরিয়া, ৩৮৫২৪ কোটি টাকা।

৩০. ২০০১-২০০২, এস এ এম এস কিবরিয়া, ৪২৩০৬ কোটি টাকা।

৩১. ২০০২-২০০৩, এম সাইফুর রহমান, ৪৪৮৫৪ কোটি টাকা।

৩২. ২০০৩-২০০৪, এম সাইফুর রহমান, ৫১৯৮০ কোটি টাকা।

৩৩. ২০০৪-২০০৫, এম সাইফুর রহমান, ৫৭২৪৮ কোটি টাকা।

৩৪. ২০০৫-২০০৬, এম সাইফুর রহমান, ৬১০৫৮ কোটি টাকা।

৩৫. ২০০৬-২০০৭, এম সাইফুর রহমান, ৬৯৭৪০ কোটি টাকা।

৩৬. ২০০৭-২০০৮, এবি মির্জ্জা আজিজুল ইসলাম, ৯৯৯৬২ কোটি টাকা (অর্থ উপদেষ্টা)।

৩৭. ২০০৮-২০০৯, এবি মির্জ্জা আজিজুল ইসলাম, ৯৯৯৬২ কোটি টাকা (অর্থ উপদেষ্টা)।

৩৮. ২০০৯-২০১০, আবুল মাল আবদুল মুহিত, ১১৩,৮১৫ কোটি টাকা।

৩৯. ২০১০-২০১১, আবুল মাল আবদুল মুহিত, ১৩২,১৭০ কোটি টাকা।

৪০. ২০১১-২০১২, আবুল মাল আবদুল মুহিত, ১৬৫,০০০ কোটি টাকা।

৪১. ২০১২-২০১৩, আবুল মাল আবদুল মুহিত, ১৯১,৭৩৮ কোটি টাকা।

৪২. ২০১৩-২০১৪, আবুল মাল আবদুল মুহিত, ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।

৪৩. ২০১৪-২০১৫, আবুল মাল আবদুল মুহিত, ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।

৪৪. ২০১৫-২০১৬, আবুল মাল আবদুল মুহিত, ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।

৪৫. ২০১৬-২০১৭, আবুল মাল আবদুল মুহিত, ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

৪৬. ২০১৭-২০১৮, আবুল মাল আবদুল মুহিত, ৪ লাখ ২৭০ কোটি টাকা।

৪৭. ২০১৮-২০১৯, আবুল মাল আবদুল মুহিত, ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

৪৮. ২০১৯–২০২০, আ হ ম মুস্তফা কামাল, ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

৪৯. ২০২০-২০২১, আ হ ম মুস্তফা কামাল, ৫ রাখ ৬৮ হাজার কোটি টাকা।

৫০. সবশেষ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যা উপস্থাপন করবেন আ হ ম মুস্তফা কামাল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা