জাতীয়

‘গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার। বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা আমিও চাই না। কোনো সংঘর্ষ চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য সুখকর।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে কাদের বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে ক্ষমতাসীন পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা জানিয়েছেন।

ওই সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এখানে তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। তথ্য মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। বিশেষ করে কিছু কিছু বিষয় আছে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা। ‘সমস্যাগুলো তারা বলেছেন। আমি সমাধানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। দাবি-দাওয়াগুলো নেত্রীকে জানাব।

মামলা প্রত্যাহারের করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় তারা বলেছেন। আলাপ করতে হবে।

সাংবাদিক নেতাদের দাবি-দাওয়া সমাধানযোগ্য মনে করছেন কি না জানতে চাওয়া হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতাকে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা