ফাইল ছবি
জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লেও সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রোববার (২৩ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল করবে। মাত্র ২৮ জোড়া আন্তনগর ট্রেন দিয়ে শুরু হবে ট্রেন চলাচল। এক আসন ফাঁকা রেখে বিক্রি হবে টিকিট।আর টিকিট বিক্রি হবে ৫০ শতাংশ। তবে কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, সব টিকিট বিক্রি হবে অনলাইনে।

জানা গেছে, ট্রেন চলাচলের ঘোষণা আসার পর যাত্রী পরিবহনে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সরকারি নির্দেশনা আসা মাত্রই ট্রেনে যাত্রী পরিবহন শুরু করা হবে। এজন্য রেলপথের বিভিন্ন সেকশনে যাত্রীবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) পরিচালনা করা হচ্ছে।

এর মধ্য দিয়ে দীর্ঘ সময় পর আবারো চালু হচ্ছে আন্তজেলা গণপরিবহন।

চলমান বিধি-নিষেধের ৩০ মে পর্যন্ত বাড়িয়ে আজ রবিবার (২৩ মে) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লকডাউন বাড়লেও অর্ধক যাত্রী নিয়ে আন্তজেলা বাসসহ সব ধরনের গণপরিবহন চলবে বলে জানানো হয়েছে এতে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন সোমবার থেকে চালুর অনুমতি দেওয়া হয়েছে গণপরিবহন চলাচলের বিষয়টি আগামীকাল সোমবার (২৪ মে) থেকে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা