জাতীয়

ঢাকায় ফিরেছে ৬০ লাখ মানুষ

নিজস্ব প্রতিনিধি: ঈদের ৭ দিন পরেও ঢাকায় ফিরছে লাখ লাখ মানুষ। গত এক সপ্তাহে ৬০ লাখের বেশি মানুষ ঢাকায় এসেছে।

শনিবার (২২ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন। ঢাকা ছেড়ে যাওয়া ও ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভাণ্ডার এবং কলপ্রবণতা বিশ্লেষণ করে তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার জানান, গত ১৫ মে ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ৬ লাখ ৬৪ হাজার ৩১৩ জন, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮ জন, ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ জন, ১৯ মে ১০ লাখ ৬৫ হাজার ২৮৫ জন, ২০ মে ৮ লাখ ৬৯ হাজার ৯৪৩ জন এবং ২১ মে ৮ লাখ ৪৮ হাজার ৮১৭ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। এ নিয়ে ৭ দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৬১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন।

মোস্তাফা জব্বারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত চারদিনে ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি মানুষ ঢাকায় প্রবেশ করেছেন। এর আগে গত ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। যেসব মোবাইল সিম হিসাবে ধরা হয়েছে সেগুলোর সবই চালু।

গত সাতদিনে ঢাকায় আসা মানুষের মধ্যে গ্রামীণফোনের ২৯ লাখ ৩৫ হাজার ৯৯৯ জন, রবির ১১ লাখ ৫০ হাজার ৩৪৬, বাংলালিংকের ১৭ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন ও টেলিটকের ৩ লাখ ১৩ হাজার ৩১১ জন গ্রাহক রয়েছেন।

এ বিষয়ে শুরুতে মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কেউ সিম কার্ড কিনতে পারেন না। এই হিসাবটা শুধুমাত্র সিম ব্যবহারকারীদের নিয়ে করা হয়েছে।

দ্বিতীয়ত, একজন ১৫টি পর্যন্ত সিম কিনতে পারেন। তৃতীয়ত, অনেকেই একাধিক সিম মোবাইলে ব্যবহার করেন। সুতরাং, এক্ষেত্রে ব্যক্তি হিসাব করলে চলবে না।

১৮ বছরের নিচে অনেকেই ঢাকার বাইরে গেছে। যাদের নামে কোনো সিম নেই। তাদের হিসাবটাও কিন্তু আসেনি। এসব হিসাব মিলিয়েই মোট পরিসংখ্যান বের করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা