জাতীয়

আরও এক সপ্তাহ বাড়ছে লকডাউন!

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ (লকডাউন) আরও সাত দিন বাড়তে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ২৩ মে (রোববার) এ সংক্রান্ত আদেশ সংবলিত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

গত ১৮ মে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল সভায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কোনও সুপারিশ করেনি। তারা এক্ষেত্রে মাস্ক পরা তথা স্বাস্থ্যবিধি মানানোর ওপর জোর দিচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, টানা এক মাসেরও বেশি সময় বিধিনিষেধ বহাল রাখার পর সরকারও জনগণের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করে আর বিধিনিষেধের মেয়াদ বাড়াতে চায় না। তবে, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন সরকার। ইতোমধ্যে যশোর সাতক্ষীরাসহ সীমান্ত জেলাগুলোয় এই ভ্যারিয়েন্টের সংক্রমণের আশঙ্কা রয়েছে। এ কারণেই সরকারের নীতিনির্ধারকরা বেশি উদ্বিগ্ন।এ কারণেই বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে চার দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়, যা শেষ হবে আগামী ২৩ মে মধ্যরাতে। বিধিনিষেধে আন্তজেলা বাস সার্ভিস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা