জাতীয়

গণমাধ্যম-সরকার মুখোমুখি হলে দায় সরকারের : মোল্লা জালাল

নিজস্ব প্রতি‌বেদক: আগামীকালের মধ্যে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ‌ প্রেক্ষি‌তে সরকার এবং গণমাধ্যমগুলো মুখোমুখি অবস্থান নেয়, তার দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল।

বুধবার (১৯‌মে) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন তি‌নি।

মোল্লা জালাল বলেন, আগামীকাল আমাদের বোন রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির মাধ্যমে ফেরত নিয়ে আসবো। আমি আপনাদের বলতে চাই, আগামীকাল আমাদের বোন ফেরত এলে ফুল দিয়ে বরণ করে নেব আমাদের আন্দোলনের সাফল্য হিসেবে। আরেকটা বিষয় হচ্ছে রোজিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। এর কোনো বিকল্প নেই। রোজিনাকে যে হেনস্তা করা হয়েছে তা বিশ্ববাসী দেখেছে। এর জন্য উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। যদি এই তিনটি দাবি কালকের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, গণমাধ্যম মালিকদের সংগঠন, জাতীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিকদের সকল সংগঠনসহ আমরা সম্মিলিতভাবে পরামর্শ করে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। আর তখন যদি সরকার এবং গণমাধ্যমগুলো মুখোমুখি অবস্থান নিয়ে নেয় তার দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, সুপরিকল্পিতভাবে রোজিনার ওপর হামলাটি করা হয়েছে। আজকের এই কর্মসূচি দেখে সরকারের নিশ্চয়ই উচ্চ মহলে নাড়া লেগেছে। বুঝতে পেরেছে, সাংবাদিকদের ভয় দেখিয়ে, রুমে আটকে রেখে স্তব্ধ করা যাবে না। বরং আজকে কতিপয় দুর্নীতিগ্রস্ত আমলার কারণে সরকারের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। এগুলো সরকারি উচ্চমহল বিবেচনা করে আগামীকালের মধ্যে আমাদের বোনকে মুক্তি দেবে।

বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, রোজিনার ওপর যে হাত পড়েছে সেটা দুর্নীতিবাজ আমলাতন্ত্রের কালো হাত। রোজিনা ইসলামের গলায় নয়, এদেশের জনগণের গলায় তারা হাত দিয়েছে। রোজিনা ইসলামকে সচিবালয়ে ৬ ঘণ্টা আটকে রাখা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা আজকে নির্যাতন ক্ষেত্রে পরিণত হয়েছে। আমি তার ওপর এই হামলা দেখি আমলাতান্ত্রিক নিপীড়ন হিসেবে, হেফাজতে নির্যাতন হিসেবে। সুতরাং যারা এই কাজ করেছে তাদের বিচার করতে হবে।

সান‌নিউজ/এমআর/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা