জাতীয়

রোজিনাকে হেনস্থায় নিন্দা ‍ও মুক্তি দাবি জিএমআরএফের 

নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে হেনস্থা এবং রাতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে নথি চুরির মামলা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর ময়মসিংহ রিপোর্টার্স ফোরাম (জিএমআরএফ)।

পাশাপাশি অবিলম্বে ভিত্তিহীন এই মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা। একইসঙ্গে এ ঘটনায় জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিচারের দাবিও করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি কবির আহমেদ খান ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন মঙ্গলবার বিকালে এক বিবৃতিতে বলেছেন, নথি বা তথ্য সংগ্রহ সাংবাদিকতায় মৌলিক অধিকার। নথি সংগ্রহকে চুরি বা গুপ্তচরবৃত্তির সঙ্গে তুলনা আমলাতন্ত্রের নিকৃষ্টতম উদাহরণ। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও দেশের জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেও এমনটিই হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরেই রোজিনা ইসলামকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হয়েছে ও মামলা দেয়া হয়েছে বলে মনে করছে জিএমআরএফ নেতৃবৃন্দ।

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে হেনস্থাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, একইসঙ্গে সাংবাদিক রোজিনা ইসলামের দ্রুত মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে জিএমআরএফ, বিবৃতিতে জানিয়েছেন সংগঠনের দফতর সম্পাদক মাহফুজুল ইসলাম।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা