জাতীয়

গরম থেকেই যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন আগেও বৃষ্টি হওয়ার সুখবর দিয়েছিলো আবহাওয়া অধিদফতর। বৃষ্টিও হয়েছিলো। তাতে কিছু সময়ের জন্য হলেও স্বস্তিতে ছিল দেশবাসী। তারপর থেকেই আবার গরমে ক্লান্ত নাগরিকদের জন্য সহসাই কোনো সুখবর দিতে পারছেন না আবহাওয়া অধিদফতর।

অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, প্রথম সপ্তাহের পুরোটা জুড়েই থাকবে রোদের দাপট। তবে, সপ্তাহান্তে দেশের কিছু কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে রাজধানী ঢাকার আকাশের রঙবেরঙের আচরণের কারণে মেঘ মানচিত্রের সেই আশ্বাসও অবিশ্বাসের চোখে দেখছে সাধারণ মানুষ। কারণ, ১৬ মে সারাদিন আকাশ ভর্তি মেঘ ছিল। বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তবুও আকাশ ভেদকরে বৃষ্টি হয়নি। বরং দিনের তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে ঘামে ভেজা মানুষ, রোদের তেজে হাঁসফাঁস করেছে সারাদিন।

আজ সোমবার(১৭ মে)বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছে,প্রথম সপ্তাহের পুরোটা জুড়েই থাকবে রোদের দাপট। তবে কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তিনি জানান, দেশের একাধিক অঞ্চলে দাবদাহ বয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, পাবনা, রাঙামাটি, চাঁদপুর এবং ফেনী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ। এসব অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ঢাকায় সকালে বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কি.মি., যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কি.মি. পর্যন্ত উঠেছে। এছাড়া ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। পববর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নাই।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ৫০ মি.লি.। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

উল্লেখ্য, ১৬ মে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারও তাপমাত্রা এর বেশি হবে না। এ সপ্তাহে ঢাকা শহরের উপর দিয়ে একটি তাপপ্রবাহ বয়ে যাবে। সেক্ষেত্রে শহরের তাপমাত্রা গড়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা