জাতীয়

‘ইসরায়েল কি আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে’

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৬ মে) ড. হাছান মাহমুদ এক টুইটে বলেন, ‘রমজান মাসে এমনকি পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে এবং এর পরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে।

এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্বনেতাদের নিরবতা মর্মপীড়াদায়ক। ইসরায়েল কি সব আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?'

এর আগে ঈদ-উল-ফিতরের দিনেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন।

গত ১০ মে (সোমবার) থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ জন শিশুসহ ১৫৩ জন ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংসের সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসনমুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা