জাতীয়

ফিলিস্তিনে হামলার ঘটনায় জাতীয় দলের নিন্দা 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আল-আকসা মসজিদে বারবার ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ জাতীয় দল। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী হামলা-নির্যাতন বন্ধ ও দখলদারিত্ব অবসানের লক্ষে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এ জোট।

শনিবার (১৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা ও মহাসচিব মো. রফিকুল ইসলাম এ আহ্বান জানান।

তারা বলেন, অবৈধ ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলের পুলিশবাহিনী গত কয়েক দিন যাবৎ পবিত্র আল-আকসা মসজিদের মুসল্লীদের উপর গুলি, টিয়ারসেল, গ্রেনেড হামলা চালিয়ে শতশত মুসলমানকে আহত করেছে এবং অবরুদ্ধ গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লীদের উপর বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করে বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। ফিলিস্তিনিদের উপর ইহুদীবাদী ইসরাইলের এ জুলুম নির্যাতন ও হত্যাকাণ্ড বিশ্বমুসলিম কোনভাবেই বরদাশ করতে পারে না।

নেতৃদ্বয় বলেন, অবিলম্বে ফিলিস্তিনি জনগণের উপর পরিচালিত ইহুদীবাদী ইসরাইলী নৃশংসতা বন্ধ করতে হবে। গাজায় বিমান হামলা বন্ধ করতে হবে। আল-আকসা মসজিদকে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য উন্মুক্ত রাখতে হবে। ইহুদীবাদী ইসরাইলের অবৈধ দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিকে মুক্ত করতে হবে। এ জন্য জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব মুসলিম ও বিশ্ব সম্প্রদায়কে জরুরীভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সাননিউজ / টিএস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা