জাতীয়

‘ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি কার্যত ভেঙে গেছে’

নিজস্ব প্রতিনিধি: করোনার টিকা সরবরাহে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি ছিল, তা এক অর্থে ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘করোনার টিকা সরবরাহে ভারতের সঙ্গে আমাদের চুক্তি ছিল, সেটা ভেঙে গেছে ইন-অ্যা সেন্স। চুক্তি থেকে আইনগতভাবে বের হওয়ার কোনো পথ নেই।

আইনগত, নৈতিক সকল দিক থেকেই আমাদের অবস্থান খুবই স্ট্রং (শক্ত)। কিন্তু একটা জিনিস তো স্বীকার করতেই হবে, ভারতের যে দুরবস্থা আমরা দেখছি, তা আনন্দের বিষয় নয়। আমরা দুঃখিত। ভারতের নিজেদের নাগরিকদের অবহেলা করে বা বাদ দিয়ে আমাদেরকে টিকা সরবরাহ করবে, আমি এটা আশা করি না।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভারতে যারা টিকা তৈরি করে, তাদের বক্তব্য ইন্টারনেটে শুনেছি। তাদের যে সক্ষমতা তা শেষ পর্যায়ে আছে। তারা এত টিকা তৈরি করতে পারছে না। সুতরাং এটা জটিল ব্যাপার।’

করোনায় বিপর্যস্ত ভারতকে সম্ভব হলে বাংলাদেশ সহায়তা করবে বলে জানান এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা ভারতের অবস্থা দেখে শিখছি। তাদের প্রতি আমাদের সমবেদনা আছে। আমরা পারলে তাদেরকে সহায়তা করব।’

করোনায় ভারতে যে ভয়াবহ অবস্থা সেরকম কিছু বাংলাদেশে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা