জাতীয়

আজও ছয় বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: চলছে তাপদাহ। এরই মধ্যে বুধবার দেশের ১৩টি অঞ্চলে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। আজ বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের ৬ অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে উত্তপ্ত ঢাকাসহ সারাদেশ। তীব্র তাপদাহের মাঝেও দেশের ১৩টি অঞ্চলে বহু কাঙ্ক্ষিত বৃষ্টির পাশাপাশি ঝড়ও হয়েছে বুধবার।

তিনি বলেন, ঢাকাসহ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্রগ্রামে কালবৈশাখীর সম্ভাবনা এছরা কুষ্টিয়া এবং যশোরের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ফলে সারাদেশের তাপমাত্রা কমবে বলে জানিয়ে তিনি জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমলেও এখনো দেশের অধিকাংশ অঞ্চলে তাপপ্রবাহ বিরাজ করছে। আজও দেশের সাত অঞ্চল ও চার বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এবং সর্বনিম্ন তাপমাত্রা কুরিগ্রামের রাজারহাটে যা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা