জাতীয়

সরাসরি দেহে জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

দেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক মানবদেহে সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে ১৮ এপ্রিল এই নির্দেশনা দেয়া হয়েছে।

দেশের সব সিভিল সার্জনের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন জাতীয় পত্রিকায় মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব জীবাণুনাশক তৈরিতে ব্লিচিং পাউডার (হাইপোক্লোরাইড) এর দ্রবণ ব্যবহার করা হচ্ছে।

যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ মুখের জন্য মারাত্মক ক্ষতিকর।

চিঠিতে বলা হয়, এই ধরনের জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়।

স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা