জাতীয়

সোমবার থেকে দোকান-শপিংমল খোলার আশ্বাস 

নিজস্ব প্রতিবেদক : চলমান লকডাউনের মধ্যেও আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান-শপিংমল খোলা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।

তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাণিজ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। তারা দুজনই শপিং মল খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

হেলালউদ্দিন বলেন, আগামী রোববার (২৫ এপ্রিল) আমরা একটা সুসংবাদ পাব। এর ভিত্তিতেই সোমবার (২৬ এপ্রিল) থেকে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো। আজ (২২ এপ্রিল) বাণিজ্য সচিব আমাকে ডেকে ছিলেন। তার সঙ্গে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে এসেছি। তারা আমাদের ইঙ্গিত দিয়েছেন,রোববার আমরা একটা সুসংবাদ পাব।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। তারপর চলমান লকডাউনের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

দোকান মালিক সমিতির দাবি, এবারও রমজানে ব্যবসা করতে না পারলে কর্মচারীদের বেতন দেওয়াই দায় হয়ে যাবে। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি করে আসছেন।

এই ব্যবসায়ী নেতা বলেন, আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দিতে আমি সরকারের শীর্ষ মহলকে অনুরোধ করেছি। সে জন্য আগামী রোববার একটি ঘোষণা দেওয়ারও অনুরোধ জানিয়েছি। আশা করছি, রোববার আমাদের একটি ভালো খবর দেওয়া হবে। প্রধানমন্ত্রী আগেও কখনো দোকান মালিক সমিতিকে ফিরিয়ে দেননি। এবারও তিনি ফিরিয়ে দেবেন না।

তিনি আরও বলেন, আমাদের দাবি মেনে সোমবার থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়া হলে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করব।

সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তখন তারা ২২ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। তবে একই সময় ২২ এপ্রিল থেকে সরকার তৃতীয় দফায় লকডাউনের সময় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা