জাতীয়

পাঁচদিনে ভার্চুয়ালি সাড়ে ১০ হাজার জামিন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সারা দেশে আদালতের স্বাভাবিক বিচারকাজ বন্ধ থাকলেও শুধুমাত্র ভার্চুয়ালি জামিন আবেদন শুনানি শেষে গত ৫ কার্যদিবসে ১০ হাজার ৬৮১ জনকে জামিনে কারামুক্তি দেয়া হয়েছে।

১৭ হাজার ৯৮০টি জামিন আবেদন নিষ্পত্তি শেষে তাদের জামিন দেয়া হয়। এরপর তারা কারাগার থেকে মুক্তি পান।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের দেয়া এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আজ (১৯ এপ্রিল) সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩১৩৮টি জামিন আবেদন নিষ্পত্তি হয় এবং ১৬৩৫ জন জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পাঁচ কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিন পেয়ে মোট ১০৬৮১ জন কারামুক্ত হয়েছেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট প্রশাসন। ১২ এপ্রিল পৃথক এক আদেশে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আসামিদের কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি জামিন ও রিমান্ড শুনানি করতে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়। এ নির্দেশের পরপরই সেদিন (১২ এপ্রিল) থেকে ভার্চুয়ালি রিমান্ড ও জামিন শুনানি শুরু হয়েছে।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা