ভার্চ্যুয়াল আয়োজনে হচ্ছে বর্ষবরণ
জাতীয়

ভার্চ্যুয়াল আয়োজনে হচ্ছে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক : বাঙালির সবচেয়ে বড় উৎসবের নাম বাংলা নববর্ষ। করোনায় কারণে বর্ষবরণের অনুষ্ঠান আড়ম্ভর ভাবে না করতে পারলেও ভার্চ্যুয়াল আয়োজনে হচ্ছে বাংলা বর্ষবরণের সূচনা মঙ্গল শোভাযাত্রা।

বিশেষ করে বর্তমান সময়ে এসে ছায়ানট এবং মঙ্গল শোভাযাত্রার আয়োজন স্থান করে নিয়েছে বিশ্ব দরবারে। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্ষবরণের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে ভার্চ্যুয়ালি।

১৯৭১-এর মুক্তিযুদ্ধকালীন আর গত বছরের করোনার কারণে আয়োজন বন্ধ হওয়া ছাড়া সত্য সুন্দরের গান একবারও থামেনি। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দ্বিতীয়বারের মতো থেমে গেল ছায়ানটের বাংলা বর্ষবরণের আয়োজন। গেল বছরের মতো এবারও রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান হচ্ছে না। তবে ছায়ানটের আয়োজন তুলে ধরা হবে বাংলাদেশ টেলিভিশনে। সকাল ৭টা থেকে বিটিভিতে বৈশাখের পুরো অনুষ্ঠান ভার্চুয়ালি তুলে ধরে ছায়ানট। ছায়ানটের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি দেখা যাবে।

এ বিষয়ে ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল জানান, আমাদের পরিকল্পনা ছিল রমনার বটমূলেই জনশূন্য অবস্থায় যদি অনুষ্ঠানটা করতে পারতাম, তাহলে আমাদের খুব ভালো থাকত। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে করে মানুষের মনে পহেলা বৈশাখ উদযাপন করার মতো সেই আনন্দটা নাই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা