জাতীয়

‘শিশু বক্তা’ রফিকুলের বিরুদ্ধে এবার ঢাকায় মামলা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে র্যাবের হাতে আটক ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরে গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর এবার ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম।

এর আগে গত বুধবার নেত্রকোনায় মাদানীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেয়ার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর আজ (বৃহস্পতিবার) তাকে কারাগারে পাঠানো হলো।

এ বিষয়ে এমপি কমিশনার লুৎফর কবির বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গতকাল (বুধবার) রাতে গাছা থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয় তিনি আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গত ২৫ মার্চ নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা