জাতীয়

ডাঃ মঈন উদ্দিন-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তাঁর এই ত্যাগ মনে রাখবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা